অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ দেশের রাজা হলে, প্রধানমন্ত্রী পদত্যাগ করুন: গয়েশ্বর

ঢাকা: বাংলাদেশের রাজা পুলিশ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ কারার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সিটি করপোরশনের এক কমকর্তাকে পুলিশ বেধড়ক লাঠিপেঠা করে বলেছে ‘মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।

তিনি বলেন, শেখ হাসিনাকে আমি বলবো আজকেই পদত্যাগ করেন। কারণ পুলিশি যখন দেশের রাজা তাহলে আপনি কে?’

তিনি বলেন, ‘বিএনপি বিরোধী দল নয়, এটি একটি রাজনৈতিক দল। আমরা নিজেদের বিরোধী দল বলব না এ কারণে যে দেশে এখন কোনো বৈধ সরকার নেই। নির্বাচিত দলীয় সরকার থাকলে একটি বিরোধী দল থাকতে পারে। বর্তমানে রওশনের নেতৃত্বে যে বিরোধী দল আছে সেটা বিরোধী দল না, সেটা নপুংসক সরকারেরই একটি অংশ।’

ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুলিশ দেশের রাজা হলে, প্রধানমন্ত্রী পদত্যাগ করুন: গয়েশ্বর

আপডেট টাইম : ০৩:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬