অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ঋণ অনিয়ম: অগ্রণী ব্যাংকের ডিএমডিকে সাসপেন্ড

ঢাকা: সানমুন গ্রপের ঋণ অনিয়মের ঘটনায় অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকটির সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান জায়েদ বখত।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, ওই কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

“আমরা সেই নির্দেশনা পরিপালন করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ওই ঋণের বিষয়ে আলাদা তদন্ত করা হবে বলেও জানান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ।

বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে সানমুন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩০০ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়ম ধরা পড়ে। মিজানুর রহমান খান ওই ঋণ বিতরণের সময় প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়ে তিনিসহ প্রিন্সিপাল শাখার নয় জন কর্মকর্তার যোগসাজশে সানমুন গ্রুপ ওই ঋণ নেওয়ার সুযোগ পায়।

এরপর কেন্দ্রীয় ব্যাংক এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যের সমন্বয়ে কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশের প্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আরাস্তু খানের নেতৃত্বে মো. আব্দুস সবুর, বলরাম পোদ্দার ও আলতাফ হোসেন মোল্লার কমিটি তদন্ত করেন। এই কমিটিও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একমত পোষণ করে।

ব্যাংকটির অডিট কমিটি বলেছে, কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম হলে বিদ্যমান আইন অনুযায়ী দায়ী ব্যক্তিরা শাস্তি পাবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হামিদ কর্তব্য ছিল দায়ীদের সাসপেন্ড করে তদন্ত কমিটির মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু তিনি তা না করে শুধু সতর্ক করেছেন, যা কমিটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

এ ঘটনায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঋণ অনিয়ম: অগ্রণী ব্যাংকের ডিএমডিকে সাসপেন্ড

আপডেট টাইম : ০২:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬