পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নৌ ও বিমান প্রধানের পদবি উন্নীত

ঢাকা : মন্ত্রিসভায় অনুমোদনের পর নৌ ও বিমানবাহিনী প্রধানের পদবি উন্নীত করেছে সরকার।

নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিবকে ‘ভাইস এডমিরাল’ থেকে ‘এডমিরাল’ এবং বিমানবাহিনী প্রধান আবু এসরারের পদবি ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার চিফ মার্শাল’ এ উন্নীত হয়েছে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন দুই বাহিনীর প্রধানকে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসময় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন র‌্যাংক ব্যাজ পরে নৌপ্রধান এডমিরাল এম ফরিদ হাবিব নৌসদর দপ্তরে এলে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

অন্যদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বাহিনীর সদর দপ্তরে গেলে তাকেও বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদন দিয়ে তিন বাহিনীর প্রধানদের জন্য একই বেতন ও র‌্যাংক নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোও অনুমোদন করা হয়।

সপ্তম বেতন কাঠামোতে সেনাপ্রধানের বেতন নির্ধারিত থাকলেও নৌ ও বিমানবাহিনীর প্রধান বেতন পেতেন লেফটেন্যান্ট জেনারেলের র‌্যাংকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

নৌ ও বিমান প্রধানের পদবি উন্নীত

আপডেট টাইম : ০৩:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬