পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পুলিশ আর সাদা পোশাকে ডিউটি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখন থেকে পুলিশ আর সাদা পোশাকে ডিউটি করতে পারবে না। সাম্প্রতিক সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে সিভিল পোশাকে দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মকর্তাকে পিটিয়ে আহত করাসহ বেশ কয়েকটি চাঁদাবাজির ঘটনায় পুলিশ সদস্যদের সম্পৃক্তার অভিযোগ ওঠায় এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ডিউটির সময় পুলিশ সদস্যদের অবশ্যই ড্রেসকোড মানতে হবে। যদি কোনো কারণে সিভিল ড্রেসে ডিউটি পালন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বুকে বা পিঠে পরিচিতি লোগো (মনোগ্রামসহ) থাকতে হবে। ডিবি পুলিশকেও ডিউটিতে সংস্থার লোগো সংবলিত কোটি পরিধান করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও এমন নির্দশনা ছিল। তারপরও অনেক সময় সিভিল ড্রেসে ডিউটি পালন করেছে পুলিশ সদস্যরা। এ কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।

এ ধরনের অপরাধে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

পুলিশ আর সাদা পোশাকে ডিউটি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬