পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার না হলে ময়লা অপাসরণ ও রাস্তার বাতি বন্ধ করে দেবে ডিএসসিসির শ্রমিকরা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্রকে শারীরিকভাবে নির্যাতনকারী পুলিশ সদস্যদের তিন দিনের মধ্যে চাকরিচ্যুত করে গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আর তা না হলে ঢাকা শহরের ময়লা অপসারণ ও রাস্তার সকল বাতি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারী দিয়েছে সংগঠনটি।

সোমবার দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তরা এ হুঁশিয়ারী দেন।

মানববন্ধনে শ্রমিক কর্মচারী লীগের সভাপিত মিজানুর রহমান ভূইয়া বলেন, ‘সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাস বৃহস্পতিবার ভোরে পুলিশ অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করেছে।’

তিনি অভিযোগ করেন, এর আগেও পুলিশ অন্যায়ভাবে প্রকৌশলী মাজেদের ওপর হামলা করেছে।

বেধে দেওয়া সময়ের মধ্যে এই হামলাকারীদের শাস্তির অওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব আ. লতিফ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. আ. রশিদ, মো. ইব্রাহীম, মুস্তাফিজুর রহমান, আ. সত্তার, মো. শাজাহান প্রমুখ।

এদিকে, বিকাশ চন্দ্র দাসের ওপর পুলিশী নির্যাতনের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরশাদ হোসেনকে (আকাশ) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই ঘটনায় ওই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরে আলম, কনস্টেবল শহিদুল ও লিয়াকতকে প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনায় গত শনিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার না হলে ময়লা অপাসরণ ও রাস্তার বাতি বন্ধ করে দেবে ডিএসসিসির শ্রমিকরা

আপডেট টাইম : ০২:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬