অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আন্দোলনরত শিক্ষকদের প্রধানমন্ত্রীর আশ্বাস: অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দেশে ফিরলে ইতিবাচক ঘোষণা

ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে ফিরলেই দাবির বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষকরা তাঁদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন দুই মন্ত্রী দেশে ফিরলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

অষ্টম জাতীয় বেতন স্কেল ও মর্যাদার বৈষম্য নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে অধ্যাপক ফরিদ বলেন, শিক্ষকদের সঙ্গে আলাপ করে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে গণভবনে আজ বিকেল সাড়ে ৪টায় পিঠা-পুলির দাওয়াত আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমন্ত্রণ পান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারাও। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে করেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আন্দোলনরত শিক্ষকদের প্রধানমন্ত্রীর আশ্বাস: অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দেশে ফিরলে ইতিবাচক ঘোষণা

আপডেট টাইম : ০৩:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬