পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সৌদির সামরিক জোটের বিমান হামলায় সানায় ২৫ পুলিশ নিহত

ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় ২৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন।

স্থানীয় একটি পুলিশ ভবন ও ট্রাফিক পুলিশের সদর দফতরে এই হামলা চালানো হয়।

সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

এদিন বাংলাদেশ সময় মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ইয়েমেনের পুলিশের দুটি সূত্র বলছে, নিহতের সংখ্যা ২৫ এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি।

ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির সামরিক জোট যুদ্ধ চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে এই বিমান হামলা চালানো হয়।

জাতিসংঘের তথ্য মতে, গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলার ঘটনায় দেশটিতে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক লোক।

গত রোববার ইয়েমেনের বন্দর নগরী অ্যাদেনে নিরাপত্তা বিভাগের পরিচালকের বাসার পাশে একটি আত্মঘাতী কার বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও বেশ কয়েকজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সৌদির সামরিক জোটের বিমান হামলায় সানায় ২৫ পুলিশ নিহত

আপডেট টাইম : ০৩:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬