পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আইনশৃঙ্খলা বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের অবসান চান ড. মিজান

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের অবসান চেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. মিজান আরো বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ জনগণের সঙ্গে করছেন, তার অবসান ঘটাতে হবে। মানুষের মর্যাদা হানি করা যাবে না, ক্ষুণœ করা যাবে না। মানুষের পাশে দাঁড়াতে হবে। সেজন্যই কিন্তু তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) সরকারি তহবিল থেকে বেতন দেওয়া হয়। এ কথাটা মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না।’

আলোচনায় অংশ নিয়ে শাহদীন মালিক বলেন, ‘আমাকে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এ অধিকারের কথা আমরা ভুলে গেছি। একটা পুলিশি রাষ্ট্রের সব অন্যায়, জুলুম, অত্যাচার ওইটা বোধ হয় এখান থেকেই শুরু হয়। এই অধিকারটা নিশ্চিত করতে পারলে আমার মনে হয়, অনেক অন্যায়, অবিচার, অত্যাচার থেকে আমরা রেহাই পেতাম।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, ড. সলিমুল্লাহ খান, ব্যারিস্টার তানিয়া আমীর, রাশেদা কে চৌধুরী। আলোচনায় উঠে আসে দেশের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকা-সহ রাজনৈতিক সহিংসতার মতো বিষয়গুলো।

এ ছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা ও সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাধারণ মানুষের নির্যাতনের ঘটনাসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

আইনশৃঙ্খলা বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের অবসান চান ড. মিজান

আপডেট টাইম : ০৫:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬