অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার

ডেস্ক: অবৈধ বসবাসের অভিযোগে মালদ্বীপের রাজধানী মালেতে কমপক্ষে ২০ বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার মালের একটি বাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

দ্বীপরাষ্ট্রটির একটি গণমাধ্যম জানিয়েছে, যেসব বাজারে শুধু মালদ্বীপে উৎপাদিত পণ্য বিক্রি করা হয়, সেগুলোতে স্থানীয়দের কাজ করার অনুমতি দেয়া হয়। তবে অনেক দোকানেই অবৈধভাবে প্রবাসী শ্রমিকরা কাজ করে থাকেন।

অভিবাসন বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দেশটিতে বসবাস করা অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের অংশ হিসেবে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের কারো কাছেই মালদ্বীপে বসবাসের বৈধ কাগজপত্র নেই। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে অভিবাসন বিভাগ সঠিক কোনো তথ্য দেয়নি।

গ্রেফতার অভিযানের প্রত্যক্ষদর্শীরা জানান, মালের একটি বাজার থেকে কমপক্ষে ২০ জনকে গতকাল সকালে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

অবৈধ এসব শ্রমিককে মালের পাশের দ্বীপ হুলহুমালের একটি বিশেষ কেন্দ্রে রাখা হয়েছে।

চলতি মাসের শুরুতে মালদ্বীপের যেসব ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে প্রবাসী শ্রমিকদের নিয়োগ দেয়া হয়েছে, সেগুলোকে জরিমানা করেছে মালদ্বীপ সরকার। এদের ১০ থেকে ১৫ হাজার মালয়েশিয়া মুদ্রা জরিমানা করা হয়।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১০৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয়েছে। গত বছরের এপ্রিল মাসে মালদ্বীপের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয় যে কোনো দোকান, রেস্তোরাঁ বা ক্যাফেতে হিসাবরক্ষক হিসেবে প্রবাসী শ্রমিকদের নিয়োগ দিলে তা অবৈধ বলে গণ্য হবে। এছাড়া মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের প্রবেশের অনুমোদনও বন্ধ রাখে অভিবাসন বিভাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬