অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আবার উত্তপ্ত ভারত-নেপাল সীমান্ত, মহিলাসহ নিহত ৩

ডেস্ক: ভারত-নেপাল সীমান্তে বিক্ষোভরত মাধেসিস এবং শাসক সিপিএন-ইউএমএলের যুব শাখার ক্যাডারদের মধ্যে সংঘর্ষে এক মহিলাসহ তিনজন নিহত হয়েছে৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মোরাং জেলা সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী কেপি ওলি৷

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় মোরাং জেলার রংগেলি পুরসভায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ইয়ুথ অ্যাসোসিয়েশন অফ নেপাল (ওয়াইএএন)৷ সেই অনুষ্ঠান পণ্ড করতে লাঠিসোটা, ছুরি, পেট্রোল বোমা নিয়ে হাজির হয় সম্যুক্ত লোকতান্ত্রিক মাধেসি মোর্চার (এসএলএমএম) কর্মীরা৷ দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়া হয়৷ শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চালায় তারা৷ কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গুলি চালায় পুলিশ৷

মোরাংয়ের জেলাশাসক স্বয়াম রায়া জানান, সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন আটজন৷নিহতরা হলেন দ্রৌপদী দেবী চৌধুরী (৬০), শিবু মাঝি এবং মহাদেব ঋষি৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

আবার উত্তপ্ত ভারত-নেপাল সীমান্ত, মহিলাসহ নিহত ৩

আপডেট টাইম : ০৫:৩২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬