অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যাই ঘটুক না কেন বিচার একদিন হবে: আকবর আলি

বাংলার খবর২৪.কম: 500x350_edb7480f2977f01929e00b2f1643c212_Akbar+Ali+Khanগুম-খুনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেছেন, “আজকে যাই ঘটুক না কেন একদিন এর বিচার হবে। অতীতে কোনো অপরাধী পার পেয়ে যায়নি।”

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে ইয়ুথ মুভমেন্ট অফ ডেমেক্রেসি আয়োজিত ‘গুম-খুন ও অপহরণ বন্ধ ও মানবাধিকার রক্ষা’র দাবিতে এক গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সংগঠনের আহ্বায়ক সামা ওবায়েদ। আরো বক্তব্য দেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফর-উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক মাহফুজ-উল্লাহ প্রমূখ।

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আকবর আলী বলেন, “এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসেতে হবে।”

তিনি বলেন, “আজকে সারা দেশে মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। সরকার যত অপরাধই করুক না কেন একদিন না একদিন এর বিচার হবে। এই সমস্যার সমাধান করতে হলে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা বক্তব্য দেন। তারা ঈদের আগে স্বজদের ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যাই ঘটুক না কেন বিচার একদিন হবে: আকবর আলি

আপডেট টাইম : ০৯:০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪