পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কল্যাণপুর বস্তিতে আগুন লাগানো হয়েছে, অভিযোগ বস্তিবাসীদের

ঢাকা: রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির একটি অংশে আজ শুক্রবার সকালে আগুন লেগেছে। এতে বেশ কিছু ঘর পুড়ে গেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই আগুন দিয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর।

একই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বস্তিবাসীর কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ আজ বলেন, সকাল পৌনে ১০টার দিকে কে বা কারা বস্তির আট নম্বর অংশে আগুন দেয়। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

বস্তিবাসীরা বলেন, আগুন নেভানোর ব্যাপারে প্রথমে তাঁরাই উদ্যোগী হন। অনেক পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আগুনে অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে। বেলা ১১টার দিকে আগুন নেভানো হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্য ও বস্তির বাসিন্দারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। টিন ও বেড়ার তৈরি বেশ কিছু ঘর পুড়ে গেছে।

মো. ইউসুফ নামের বস্তির এক বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আরও আগে ঘটনাস্থলে এলে ক্ষয়ক্ষতি কম হতো।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

কল্যাণপুর বস্তিতে আগুন লাগানো হয়েছে, অভিযোগ বস্তিবাসীদের

আপডেট টাইম : ১০:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬