পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চতুর্থ টি-টোয়েন্টি: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খুলনা: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

দুই ম্যাচের অনুপস্থিতির পর সিরিজের শেষ ম্যাচে আবার দলে ফিরেছেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক চিগুম্বুরা। বাংলাদেশ দলেও আছে তিনটি পরিবর্তন। এক ম্যাচ মাঠের বাইরে থাকার পর আবার দলে ফিরেছেন দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তামিমের পাশাপাশি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া তিন ক্রিকেটার মুক্তার আলি, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ শহীদ।

চার ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু তৃতীয় ম্যাচে ৩১ রানে হেরে হোঁচট খেতে হয়েছে স্বাগতিকদের। শেষ ম্যাচটি জিততে পারলেই অবশ্য ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিতে পারবে বাংলাদেশ। অন্যদিকে আরও একটি জয় দিয়ে সিরিজে সমতা ফেরানোর জন্য মরীয়া হয়ে আছে সফরকারী জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আবু হায়দার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চতুর্থ টি-টোয়েন্টি: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬