অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ দিতে বিটিআরসির নির্দেশ

ঢাকা: মোবাইল ফোনে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে অপারেটরগুলোকে নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কমিশনের সচিব সরওয়ার আলম বলেন, কলড্রপের ক্ষতিপূরণ দিতে গত ১৯ জানুয়ারি ওই নির্দেশনা তারা পাঠিয়েছেন।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক নুরুল কবির বিটিআরসির নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “কীভাবে এটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে অপারেটরদের সঙ্গে বিটিআরসির একটি বৈঠক আয়োজন করতে চিঠি পাঠিয়েছি।”

সরকারের দুই বছর পূর্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, “কতোখানি কলড্রপ হলো, আর কতো মিনিট ফেরত দেয়া হলো- বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেয়া হবে।”

কলড্রপসহ মোবাইল ফোন গ্রাহকদের নানা ভোগান্তির প্রেক্ষাপটে গতবছর অগাস্টে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বসে দুই মাস সময় বেঁধে দেন প্রতিমন্ত্রী।

কলড্রপ সমস্যার সমাধান করতে না পারলে গ্রাহকদের ক্ষতিপূরণ দেয়ার বিধান বা গ্রাহকদের টকটাইম ফেরত দেয়া যায় কি না, তাও খতিয়ে দেখতে সে সময় বিটিআরসিকে নির্দেশ দেন তারানা।

২০১৪ সালে বাংলাদেশের কয়েকটি অপারেটর পরীক্ষামূলকভাবে কলড্রপে ক্ষতিপূরণের সুবিধা চালু করে ব্যাপক প্রচার চালালেও পরে কোনো ঘোষণা ছাড়াই তা বন্ধ করে দেয়। এ নিয়ে সরকারের মন্ত্রীরাও পরে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিবেশী দেশ ভারতেও গত বছর প্রতিটি কলড্রপের জন্য গ্রাহকদের এক রুপি করে ক্ষতিপূরণ দেয়ার নিয়ম চালু করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ দিতে বিটিআরসির নির্দেশ

আপডেট টাইম : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬