পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রমিকলীগ নেতা আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজাদ হোসেন চৌধূরী (৪০) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আজাদ হোসেন রায়পুর শহরের পানবাজার এলাকার মৃত মোবারক আলীর ছেলে ও স্থানীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি। তিনি কথিত মানবাধিকার নেতা বলেও জানাগেছে।

বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় রাতেই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষকসহ জড়িত আরো ২ জনের নামে রায়পুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও পরিবার জানায়, ওই ছাত্রীর (১৩) পরিবার নতুন বাজারের পানবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। কিশোরীর মা-বাবা বাসায় না থাকার সুযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে ওই কিশোরীর চাচাতো বোন শারমিনের মাধ্যমে বখাটে আজাদ তাকে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে আটকে রেখে রাতভর কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়। ভোররাতে কৌশলে ছাড়া পেয়ে কিশোরী তার বড় বোনসহ পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।

কিশোরীর বাবা-মা ঘটনাটির প্রতিবাদ করলে তাদের মারধর করে ও বাবার রিকশা আটক করে রেখে দেয়। পরবর্তীতে ৩ হাজার টাকা দিয়ে ওই রিকশা ছাড়িয়ে নিতে বাধ্য হন কিশোরীর দরিদ্র বাবা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই আজাদ চৌধুরী নিজেকে কখনো শ্রমিক লীগ নেতা, কখনো মানবাধিকার নেতা পরিচয় দিয়ে আসছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত আজাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় রায়পুর থানায় কিশোরীর মা বাদী হয়ে আজাদ ও আরো দু’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রমিকলীগ নেতা আটক

আপডেট টাইম : ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬