পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জয়নাল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে পাতারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, আজ ভোর রাতে ২০/২৫ জনের একদল গরু ব্যবসায়ী ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে প্রবেশ করে।

এ সময় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করার এক পর্যায়ে গুলি করলে জয়নাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেরই মারা যায়।

এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

সকাল ১০টায় তিনি জানান, নিহতের লাশ বিএসএফের কাছে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০১:২১:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬