পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাজীপুরে টায়ার কারখানায় আগুন, ৬ শ্রমিকের মৃত্যু

গাজীপুর : গাজীপুরের পূবাইলে টায়ার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন। শনিবার বিকাল ৪টার দিকে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের কর্মকর্তা হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফায়জুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

গাজীপুরে টায়ার কারখানায় আগুন, ৬ শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০১:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬