পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

১/১১ নির্যাতনের কারণে কোকো’র মৃত্যু হয়েছে: ফখরুল

ঢাকা: ১/১১ নির্যাতনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছোট ছেলে আরাফাত রহমান কোকো অসুস্থ হয়ে মারা গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে বিএনপি আয়োজিত আরাফাত রহমান কোকো’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরাফাত রহমান কোকো’র স্মৃতি পাতায় নামে একটি বইয়ের মোড়ক উম্মেচন করেন।

এসময় তিনি বলেন, ‘রাজনীতি না করেও আরাফাত রহমান কোকো জনগণের কাছে যে জনপ্রিয় ছিল তার প্রমাণ তার জানাজায় লাখ লাখ লোকের অংশগ্রহণ।’

আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা মহানগর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমূখ।

প্রসঙ্গত, গত বছর ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সেই সময় মালয়েশিয়াতে তার সঙ্গে ছিলেন স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

১/১১ নির্যাতনের কারণে কোকো’র মৃত্যু হয়েছে: ফখরুল

আপডেট টাইম : ০২:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬