পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীতে ৩ হাজার পাবলিক বাস চালু করা হবে: আনিসুল হক

ঢাকা : ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকায় মানুষের যাতায়াতের সুবিধার জন্য আগামী দুই বছরে পর্যায়ক্রমে তিন হাজার বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাঁচ হাজার ডাস্টবিন, নিরাপত্তার জন্য আরো সিসি ক্যামেরা স্থাপন, শহরের পরিবেশ ঠিক রাখার জন্য পরিবেশ পুলিশ গঠনের কথাও ভাবছে ডিএনসিসি।

আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মেয়রের দায়িত্ব নেয়ার আট মাস উপলক্ষে টেলিভিশন মালিক-প্রধানদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তিনি প্রতিদিন প্রতিটি টেলিভিশনে রাজধানীর নানা বিষয় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের জন্য টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আধা মিনিট থেকে এক মিনিট সময় বরাদ্দ চান।

আনিসুল হক বলেন, রাজধানীর মানুষের যাতায়াত সমস্যা সমাধানের জন্য ২০১৭ সালের মার্চের মধ্যে ৩ হাজার পাবলিক বাস চালু করা হবে। এ অনুয়ায়ী কাজও চলছে। ইতিমধ্যে বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। বর্তমানে থাকা ১৯০টি বাস কোম্পানিকে পাঁচটি কোম্পানিতে নামিয়ে আনার বিষয়ে ডিএনসিসির সঙ্গে মালিকেরা একমত হয়েছেন। এতে রাস্তায় বাসের চলাচলের ক্ষেত্রে বিশৃঙ্খলা কমে যাবে। পুরোনো বাস তুলে নেয়া হবে। এছাড়া এলাকাভিত্তিক যানজট কমানোর বিষয়েও কাজ করছে করপোরেশন। মেয়র বলেন, পরিচ্ছন্ন ঢাকার অংশ হিসেবে ঢাকা থেকে ২০ হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া বিলবোর্ড স্থাপনের বিষয়ে তিন মাসের মধ্যে নীতিমালা প্রণয়ন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

রাজধানীতে ৩ হাজার পাবলিক বাস চালু করা হবে: আনিসুল হক

আপডেট টাইম : ০৪:২১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬