পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

ঢাকা : নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ননীগোপাল নাথের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

সোমবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, ২০১২ সালে ননীগোপাল নাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ গ্রহণ করেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদের হিসাব দেননি তিনি। দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমানের অনুসন্ধানের পর সুপারিশে পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় এ মামলা করার অনুমোদন দেয় কমিশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬