পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মানুষ মনে করে আপনার এজেন্ডা আছে, প্রধান বিচারপতিকে সুরঞ্জিত

‘অবসরের পরে বিচারকদের রায় লেখা সংবিধান পরিপন্থী’- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এসব বক্তব্যে মানুষ মনে করে আপনার এজেন্ডা আছে। আপনি যখন এ নিয়ে কথা বলেন, তখন মানুষের মনে নানা প্রশ্ন আসে। আর তারা আমাদের মনে করে ঘর পোড়া গরু। যেন আমরা কোনো অশুভ শক্তির সহায়তায় ক্ষমতায় এসেছি।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই সমালোচনা করেন।

আইন ও সংসদ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, অবসরের পরে রায় লেখার রেওয়াজ দীর্ঘদিনের। এখন প্রধান বিচারপতি যদি মনে করেন- এই রেওয়াজ খারাপ, তাহলে তিনি পরিবর্তন করতে পারেন।

তিনি বলেন, তবে পশ্চাতে ফিরে গিয়ে সেটি করা যাবে না। যে রায় হয়ে গেছে, তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারো নেই।

সুরঞ্জিত বলেন, পশ্চাতে যেতে চাইলে কোনোভাবেই তা গ্রহণ করা হবে না। সামনের দিকে যেতে যদি প্রধান বিচারপতির কোনো পরামর্শ থাকে, তাহলে আমরা সেদিকেই যাব। আমরা আর পশ্চাতে ফিরে যাব না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মানুষ মনে করে আপনার এজেন্ডা আছে, প্রধান বিচারপতিকে সুরঞ্জিত

আপডেট টাইম : ০৩:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬