অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে সন্ধ্যা হলেই হানা দিচ্ছে বন্য হাতির দল

ডেস্ক: ভারতের মেঘালয় সীমান্তবর্তী বাংলাদেশের বেশ কিছু গ্রামে এ বছর বন্য হাতির তা-ব অন্য যেকোনও সময়কে ছাড়িয়ে গেছে।

স্থানীয় মাখনের চর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য লুতফর রহমান জানিয়েছেন তারা একজোট হয়ে হাতির আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন।

জানা গেছে মেঘালয় সীমান্তবর্তী বাংলাদেশের ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের গ্রামগুলোতে বন্য হাতির তা-বের খবর নতুন নয়।

প্রতিবছর অন্তত দুটি মৌসুমে মেঘালয়ের জঙ্গল থেকে হাতির পাল বেরিয়ে এসে এসব এলাকার গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে।

দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামের বাসিন্দারা বলছেন, গত সাত আটদিন ধরে প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় ৫০-৬০টি বন্য হাতির একটি পাল এসে তাদের ফসল ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি করছে।

বিবিসিকে লুতফর রহমান আরও জানান দীর্ঘদিন ধরেই বন্য হাতি তাদের গ্রামগুলোতে আসছে। বিশেষ করে তিনটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।

তিনি বলছেন, “গত ৬/৭ দিন ধরে রীতিমত তা-ব চালাচ্ছে হাতির দল। গম, আম বাগান, সরিষা, মসুর ক্ষেত নষ্ট তো হয়েছেই, বাড়িঘর পর্যন্ত ভাঙচুর হচ্ছে। এমনকি অনেকে হাতির ভয়ে অন্য জায়গায় বাস করছে”।

তিনি জানান হাতির হামলা থেকে রক্ষা পাওয়ার জন্যে প্রশাসন থেকে জেনারেটর দেয়া হয়েছে রাতের বেলায় বাতি জ্বালানোর জন্যে। আলো দেখলে হাতির দল কাছে আসতে চায়না। মানুষ সারারাত পাহাড়া দিচ্ছে।

এবার হাতির আক্রমণ বেশি কেন এমন প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন তার ধারণা ভারতীয় এলাকায় খাদ্যের সংকটের কারণে বাংলাদেশ এলাকায় শস্যক্ষেতগুলোতে হানা দিচ্ছে এসব বন্য হাতির দল।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ভারতে সন্ধ্যা হলেই হানা দিচ্ছে বন্য হাতির দল

আপডেট টাইম : ০৩:৪৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬