পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে বোমা ফাটিয়ে জুয়েলারী দোকানে ডাকাতি, একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা থানার কড়াতলী বাজারে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের শব্দে ‘আতঙ্কিত’ হয়ে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে কড়াতলী বাজারের নিউ আইকে জুয়েলার্সে ডাকাতি হয় বলে খিলক্ষেত থানার ওসি শহীদুল হক জানান।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ বলেন, পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল রাত ৯টার দিকে জুয়েলার্সে হানা দেয়। তারা এসেই কয়েকটি বিস্ফোরণ ঘটায়। পাঁচতলা ভবনের নিচতলায় জুয়েলার্স এবং দুইতলায় পরিবার নিয়ে ভবনের মালিক জহুরা খাতুন থাকতেন।

“বিস্ফোরণের শব্দে আতঙ্কে জহুরা মারা যান,” বলেন ওসি শহীদুল।

দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ৬৫ বছর বয়সী জহুরা ওই সময় বাসায় শুয়ে ছিলেন বলে জানান তিনি।

ডাকাতরা দোকান থেকে ৪০ থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ডাকাতদের ছোড়া হাতবোমার সিপ্লন্টারে আহত হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক গাড়িচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে উপ-কমিশনার মোশতাক বলেন, “কারা ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে বোমা ফাটিয়ে জুয়েলারী দোকানে ডাকাতি, একজনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬