পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নতুন নির্বাচনের প্রস্তাব নিয়ে ঢাকায় আসছেন ইইউ’র প্রতিনিধিরা

ব্রাসেলস: বাংলাদেশের চলমান রাজনীতি, মানবাধিকার ও মত প্রকাশের পরিস্থিতি খতিয়ে দেখতে ও দ্রুততম সময়ের মধ্য সব দলের অংশগ্রহণে নতুন নিবাচনের প্রস্তাব নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে।

তিন দিনের সফরের সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সরকারী দল ও বিরোধী দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

জিন ল্যাম্বার্টের নেতৃত্বাধীন চার সদস্যের ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন- ইউরোপীয় পার্লামেন্টের ইপিপি গ্রুপের সদস্য ইভান ষ্টিপেন ও প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটসের সদস্য রিচার্ড হাউয়িট।পার্লামেন্ট কর্মকর্তা ক্রিস্টাল আর্প ।১০-১২ ফেব্রুয়ারি প্রতিনিধি দল ঢাকা আসার কথা রয়েছে।

২০১৪ সালের পর এবারই ইউরোপীয় পার্লামেন্টের কোন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এর আগে ৫ জানুয়ারি পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিস্থিতি কেমন তা দেখতে জিন ল্যাম্বার্টের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ২০১৪ সালের মার্চে ঢাকা সফর করেছিল। এ ছাড়া গত নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর এ সফরটি হচ্ছে। ওই প্রস্তাবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানায় ইউরোপীয় পার্লামেন্ট।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

নতুন নির্বাচনের প্রস্তাব নিয়ে ঢাকায় আসছেন ইইউ’র প্রতিনিধিরা

আপডেট টাইম : ০৩:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬