পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরিশালে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

বরিশাল: নগরীর বিমানবন্দর থানার এসআই রেহান উদ্দিনকে চাঁদাবাজীর অভিযোগে পুলিশ লাইন্সে-এ ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ডিবি’র সহকারি পুলিশ কমিশনার আবু সাঈদ।

জানা গেছে, নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা মোকছেদ ও তার প্রবাসী বন্ধু সালাউদ্দিন গত ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করেন। তারা মোটর সাইকেল যোগে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রমের সময় এসআই রেহান তাদের গতিরোধ করে দু’জনের জ্যাকেটের কলার ধরে তাদের নাম ঠিকানা জানতে চান। এক পর্যায় জ্যাকেটের ভিতর এসআই রেহান হাত ঢুকিয়ে প্যাকেট ভর্তি ইয়াবা বের করেন। লোকজন জড়ো হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিকটবর্তী নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এসআই রেহান। অন্যথায় মাদক আইনে গ্রেফতারের হুমকি দেন।

তার হুমকি-ধমকিতে আতংকিত মোকছেদ নগদ ১১ হাজার টাকা দিয়ে তার প্রবাসী বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যান। বিষয়টি লিখিত ভাবে জানানো হয় পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে। একই সঙ্গে সংবাদ প্রকাশিত হয় স্থানীয় দৈনিকগুলোতে। এরই প্রেক্ষিতে গতরাতে তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। বিএমপি’র পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে- অভিযোগ প্রমানিত হলে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরিশালে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

আপডেট টাইম : ০২:৫৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬