পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খাদ্যে বিষক্রিয়ায় কাকের মৃত্যু!

রাজশাহী: খাদ্যে মারাত্মক বিষক্রিয়ার কারণেই রাজশাহীতে সম্প্রতি শতাধিক কাকের মৃত্যু হয়েছে। মৃত কাকের নমুনা সংগ্রহের পর প্রাথমিক আলামতে এমন তথ্য জানিয়েছেন রাজশাহী বিভাগীয় পশুসম্পদ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

নিজাম উদ্দিন জানান, কাকের মৃত্যুর কারণ অনুসন্ধানে অসুস্থ ও মৃত কাকের মুখের লালা, রক্ত ও মল সংগ্রহ করা হয়। ঢাকা থেকে বেসরকারি সংস্থা আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) একটি দলও নমুনা সংগ্রহ করে। বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে আরো গভীরভাবে কাকগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম জানান, হাসপাতাল চত্বরে বেশ কিছু কাকের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পরপরই প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানানো হয়। শহর ও দূর-দূরান্ত থেকে কাকগুলো এখানে আসে।

বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আকস্মিকভাবে কাকগুলো মারা গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। মৃত ১৭টি কাকের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। খাদ্যে মারাত্মক বিষক্রিয়ার কারণেই কাকগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে। এরপরও সংগ্রহ করা নমুনাগুলো জয়পুরহাটের আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। ওই পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলেই সুনির্দিষ্টভাবে কাকগুলোর মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান নিজাম উদ্দিন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের বিশালাকার দেবদারু গাছের ডালপালায় অনেক কাক বাস করে। গত ৩ ফেব্রুয়ারি সকালে এক এক করে কিছু কাক মাটিতে পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা ঝিম ধরে থাকার পর বেশ কিছু কাক মারা যায়। আকস্মিকভাবে কিছু কাকের মৃত্যুর খবরে নড়েচড়ে বসে রাজশাহী প্রাণিসম্পদ বিভাগ। গত ৫ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খাদ্যে বিষক্রিয়ায় কাকের মৃত্যু!

আপডেট টাইম : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬