পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কেরানীগঞ্জে পুলিশের সহযোগিতায় কারখানা দখলের অভিযোগ

ঢাকা: কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় পুলিশের সহযোগিতায় একটি বাড়ি ও কারখানা দখল করেছে সন্ত্রাসীরা। ভুক্তভোগিরা থানায় বার বার ধরনা দিলেও পুলিশ তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, কেরনীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর এলাকায় বিপুল স্টীল মেটাল নামক একটি প্রতিষ্ঠানের মালিক মো. শরীফুল হক ওরফে বিপুল দীর্ঘ দিন ধরে কেরানীগঞ্জ মান্দাইল মৌজার সিএস ১৬৬নং খতিয়ান সিএস ৬১৯ দাগের ৩০ শতাংশ পৈত্রিক সম্পত্তির মধ্যে ২ শতাংশ জমিতে কারখানা দিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী সন্ত্রাসী মো. আজমল হক, মো. সোহেল ও মো. রনি তার সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এরপর আদালতে ৭৫১/২০১৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন। এরপর বিপুলকে তার প্রতিপক্ষ লোকজন হত্যাসহ বিভিন্নভাবে হুমকি দেয়। এরপর বিপুল তার জানমালের নিরাপত্তা চেয়ে শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানায় ২১৭ নম্বর জিডি করেন।

এ ঘটনার পর কেরানীগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) গোলাম রসুল মোল্লা দুই পক্ষের কাছে এক নোটিশ প্রদান করেন। ওই নোটিশে বলেছেন, উক্ত সম্মত্তি জবর দখল ও ঘর বাড়ি দখল করার পায়তারা করিতেছেন। উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন। আর সবপ্রকার কর্মকা- থেকে বিরত থেকে আগামি ১৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের স্ব-স্ব কাগজপত্রাদি নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়। কিন্তু এই নোটিশ প্রদানের পর আজমল হক, সোহেল ও রনি সন্ত্রাসীদের নিয়ে উক্ত সম্পত্তির কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

ভ্ক্তুভোগি বিপুল শীর্ষ নিউজকে জানান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বার বার দেখা করার পরও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে দখলবাজদের পক্ষ নিয়েছেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) মোলাম রসুল মোল্লা বলেন, আমি আজকে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের কাউকে পাইনি। তবে তাদেরকে নোটিশ দিয়ে আগামি ১৩ ফেব্রুয়ারি থানায় আসতে বলেছি। আর সেই জায়গায় সন্ধ্যায় দখল হয়েছে কিনা তা আমার জানা নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

কেরানীগঞ্জে পুলিশের সহযোগিতায় কারখানা দখলের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬