পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফেনীতে এমপির গাড়ি বহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ওসিসহ আহত ৫

ফেনী : ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা।

এসময় গাড়িতে থাকা হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ নামের তিন যুবলীগ কর্মী আহত হয়। গাড়ি ঘুরিয়ে সাংসদ রহিম উল্যাহ তার সমর্থকদের নিয়ে ফিরে দাঁড়ালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় তাদের নিবৃত্ত করতে গিয়ে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন মারাত্মক আহত হন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭.৩০টায় সোনাগাজী উপজেলা আ’লীগের কার্যালয় থেকে এ হামলা চালনো হয়।

জানা গেছে, দু’গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। পাঁচ হাত দূরত্বে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে গালমন্দ করছে। এতে সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে ব্যবসায়ীরা সব দোকান পাট বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সমর্থিত উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহসহ আ’লীগের একাংশের সঙ্গে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফেনীতে এমপির গাড়ি বহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ওসিসহ আহত ৫

আপডেট টাইম : ০৬:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬