পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ভারতের গাছে ঝুলছে ২ মুসলিম গরু ব্যবসায়ীর লাশ

ডেস্ক:ভারতের গাছে ঝুলছে ২ মুসলিম গরু ব্যবসায়ীর লাশ। ঝাড়খন্ডের রাঁচিতে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’।

শুক্রবার রাঁচির নিকটবর্তী বালুমাঠ বন থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুই মুসলিম ব্যবসায়ী গরু নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’ তাদের ওপর হামলা চালায়। নিহত দুই গরু ব্যবসায়ী হলেন মোহাম্মদ মজলুম (৩৫) ও আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫)।

অন্যদিকে পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই ব্যবসায়ীর হাত পেছন থেকে বাঁধা ছিলো, মুখে গুঁজে দেওয়া হয়েছিল কাপড়, যাতে তারা চিৎকার করতে না পারেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে গাছে ঝুলিয়ে দেওয়ার আগেই তাদের পিটিয়ে হত্যা করা হয়। আর স্থানীয় এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা গেছে নির্মমভাবে দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুই ব্যবসায়ী স্থানীয় বাজারে আটটি গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে তাদের গতিরোধ করে হত্যা করা হয়। কিন্তু গরুগুলোরও কোন খোঁজ পাওয়া যায়নি।

দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকায় ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। পুলিশ যখন লাশ গাছ থেকে নামাতে যায় তখন স্থানীয় মুসলিমদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ভারতের গাছে ঝুলছে ২ মুসলিম গরু ব্যবসায়ীর লাশ

আপডেট টাইম : ০২:০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬