পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ‘ইস্যু’ জাতিসংঘে তোলার প্রস্তাব

ডেস্ক: বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের (যুদ্ধাপরাধ) বিচার প্রসঙ্গ নিয়ে জাতিসংঘে আলোচনা করতে পাকিস্তান সরকারে প্রতি আহ্বান জানিয়েছে দেশটির আইনি পরামর্শক প্রতিষ্ঠান আরএসআইএল। দেশটির শীর্ষস্থানীয় এই থিঙ্ক ট্যাঙ্কটি লন্ডন ও ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলন করে ‘ন্যায়বিচারের গর্ভপাতের’ বিষয়ে সচেতনতা তৈরির দাবিও জানিয়েছে।

শনিবার পাকিস্তানের সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ‘বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের আইনি দিক’ শীর্ষক এক কর্মশালায় পাকিস্তানের আইনি পরামর্শক প্রতিষ্ঠান রিসার্চ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (আরএসআইএল) সরকারের প্রতি এ আহ্বান জানায়।

কর্মশালায় আরএসআইএলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমির বিলাল সুফি বলেন, যেসব ব্যক্তিকে (যুদ্ধাপরাধে) অভিযুক্ত বলা হচ্ছে তাদের পরিবারের উচিত জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফোরোশে বিষয়টি (বিচার প্রসঙ্গ) তোলা।

আরএসআইএলে এই কর্মশালায় জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হারুন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক ওয়াশিম গাজী, জুনাগড়ের নবাব মোহাম্মাদ জাহাঙ্গীর খানজিসহ শিক্ষাবিধ, কূটনীতিক, আইনের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুফি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন আইন তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের আইনে জনশ্রুতিমূলক সাক্ষ্যপ্রমাণ গ্রহণের স্থান করা হয়েছে। এটা একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ‘ইস্যু’ জাতিসংঘে তোলার প্রস্তাব

আপডেট টাইম : ০২:১৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬