পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

সন্তান ফেরার অপেক্ষায় জোহার মা

ঢাকা : গর্ভেধরা সন্তানের ফেরার অপেক্ষায় বাড়িতে নির্ঘুম রাত পার করছেন জোহার মা। সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার দিনে যোগ হয়েছে আরো একটি দিন। সংখ্যার বিচারে মোটে ৩ হলেও পরিবারের সদস্যদের কাছে পার হওয়া এক একটি মুহূর্ত যেন কয়েক বছরের মত। সময়গুলো যেন পাথর হয়ে চেপে বসেছে সবার বুকে।

তরুন মেধাবী সাইবার বিশেষজ্ঞ জোহা বাংলাদেশে এখন পরিচিত মুখ। জোহার সহযোগিতায় অনেক অপরাধী সনাক্ত করে গ্রেফতার করতে পেরেছে র‌্যাব। খুলতে করতে পেরেছে দেশী-বিদেশী নাগরিক হত্যার রহস্যর জট।সেই জোহাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের চুরির বিষয়ে সহযোগিতা করে র‌্যাবকে।

সূত্র জানায়, জোহার চোখেই প্রথম ধরা পরে হ্যাকিংয়ের রহস্য। বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট এর বক্তব্যর সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত হয় তার। তথ্য-উপাত্ত মিলাতে বৈঠক করে তদন্তে নিযুক্ত আইটি বিশেষজ্ঞরা। সেখানেও জোহার মতই বেশি প্রাধান্য পায়।

জোহা সাইবার নিরাপত্তা ও হ্যাকিংয়ের খুঁটিনাটি নিয়ে বিভিন্ন বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেন। অংশগ্রহণ করেন টকশো’র আলোচনায়। দেশের মানুষ সচেতন হতে পারে তার বক্তব্যে।

সেই আলোচিত মুখই এখন নিখোঁজ। বিষয়টি দেশী ও বিদেশী মিডিয়ায় আলোচিত হচ্ছে। ফেরার অপেক্ষায় প্রহর গুনছে তার মা, স্ত্রী ও স্বজনরা।

জোহার স্ত্রী ডাক্তার কামরুন নাহার জানান, গত ১৬ মার্চ তার সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়। অফিস থেকে বের হয়ে সিএনজিতে উঠে কলাবাগানের বাসার দিকে রওনা হন তার বন্ধুকে নিয়ে।

পথে সিএনজি থামিয়ে জোহার সঙ্গে থাকা বন্ধু ইয়ামিরকেও গাড়িতে তুলে নেয় কিছু লোক। ইয়ামিরকে অন্য জায়গায় নামিয়ে দিলেও জোহার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্ত্রীর দাবি অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে তার স্বামীকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

সন্তান ফেরার অপেক্ষায় জোহার মা

আপডেট টাইম : ০২:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬