অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাবনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ১

পাবনা: জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। নিহত গহের উদ্দিন ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান উদ্দিন মণ্ডলের ছেলে।

বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, ইউনিয়নের সিদ্দিকের মোড়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কোরবান আলী ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মণ্ডলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হন বলে জানান। তবে নাম অনিচ্ছুক ইউনিয়নের কয়েকজন জানান, এ গোলাগুলির ঘটনায় দুইপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

জাকির হোসাইন আরো বলেন “গোলাগুলির ঘটনায় একজন নিহত ও গুলিবিদ্ধ ৪ জনকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাবনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ১

আপডেট টাইম : ০২:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬