অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পাবনায় প্রেমিকার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে প্রেমিকের লাশ উদ্ধার

পাবনা : সদর থানার কামারগাঁও গ্রামের একটি গোয়ালঘরের মাটি খুঁড়ে মনিরুজ্জামান মনির (২৫) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ নিখোঁজের ৬ দিন পর তার লাশ উদ্ধার করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের কথিত প্রেমিকা রাবেয়া খাতুন, তার বাবা আবুল হোসেন, মা ঝর্না খাতুন ও ভাই আলামিনকে আটক করেছে। এদের বাড়ি পাবনা সদর থানার কামারগাঁও গ্রামে। আটক রাবেয়ার সাথে নিহত মনিরুজ্জামান মনিরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

নিহত মনিরুজ্জামানের বাবার নাম মাওলানা আব্দুল মজিদ। সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে তাদের বাড়ি। মনির পাবনা আলীয়া মাদরাসার অনার্সের শিক্ষার্থী।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এআই) অরবিন্দ শীর্ষ নিউজকে জানান, নিহত মনিরুজ্জামান বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় তিনি রাবেয়া খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। রাবেয়া তার প্রেমিক মনিরুজ্জামানের বিবাহের বিষয়টি জানতে পেরে ক্ষুব্দ হন। এরপর গত ২৭ মার্চ তাকে প্রলোভন দিয়ে রাতে তাদের বাড়ীতে ডেকে নেয়। পরে পরিকল্পিতভাবে হত্যা করে গোয়ালঘরে মাটির নিচে লাশ চাপা দিয়ে রাখে।

অপরদিকে নিহত মনিরুজ্জামানের পরিবার তার সন্ধান না পেয়ে পাবনা সদর থানায় নিখোঁজের বিষয়ে অভিযোগ করেন। এরপর পুলিশ তার সন্ধান শুরু করে। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাবেয়ার বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ গোয়াল ঘরের মাটির নীচে চাপা দেয়া মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

পাবনায় প্রেমিকার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে প্রেমিকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬