অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: দু’জন নিহত, আহত অর্ধশত

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ শহরে রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের চালক হানেফ আলী (৪০) ও সুপারভাইজার হাসেম আলী (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন।

মোবারকগঞ্জ চিনিকলের সামনে বলিদাপাড়া নামক স্থানে শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে ১৯ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, আজ বিকেলে কালীগঞ্জ যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যশোরগামী বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-০২৯৩) সুগারমিলের মেইন গেটে ধাক্কা দিয়ে প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে উল্টে যায়। দুর্ঘটনার পর পর আটকে পড়া যাত্রীদের চিৎকারে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। মোচিকের শ্রমিক কর্মচারী ছাড়াও পার্শ্ববর্তী পাড়া মহল্লার মানুষ, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে। এর মধ্যে বাসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। আহত হন প্রায় অর্ধশত বাসযাত্রী। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধার কর্মীরা জানান, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। অনেক যাত্রীর হাত পা ভেঙ্গে পঙ্গু হয়ে গেছে।

ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজামী আনারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার কাজ তদারকী করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: দু’জন নিহত, আহত অর্ধশত

আপডেট টাইম : ০৪:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬