অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাবি এলাকায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজম উদ্দিন নামে এক তৈরি পোশাক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে দোয়েল চত্বরের পাশেই এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, আজম উদ্দিন নামের এক গার্মেন্টস ব্যবসায়ী ৭ লাখ টাকা নিয়ে আজ দুপুরে গার্মেন্টসের মালামাল কিনতে চকবাজারে যান। কিন্তু সেখানে দোকান বন্ধ থাকায় তিনি রিকশা যোগে বাসায় ফিরছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশ দিয়ে দোয়েল চত্বরের কাছে যান। এসময় দুটি মোট সাইকেল যোগে আসা ছয়জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার রিকসার গতিরোধ করে। এরপর তাকে অস্ত্রের ভয় দেখিয়ে চড়থাপ্পড় এবং কিল-ঘুষি মেরে তার কাছ থেকে ৭ লাখ টাকাসহ ব্যাগটি ছিনতাইকরে নিয়ে পালিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ী আজম উদ্দিন বলছেন, ৫০ হাজার টাকা গার্মেন্টসের জুট কাপড় কিনতে চকবাজারের গিয়েছিলেন। কিন্তু তিনি ৭ লাখ টাকা নিয়ে সেখানে গেলেন কেন? এ প্রশ্নের সঠিক কারণ বলতে পারেননি। তার পরও বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

ঢাবি এলাকায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৪:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬