পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত সালাউদ্দিন

ঢাকা: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাফুফে নির্বাচন-২০১৬। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন গত দুইবারের নির্বাচিত কাজী সালাহউদ্দিন। ফলে, টানা তৃতীয়বারের মতো তিনি বাফুফের সভাপতি পদে থাকলেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় হেটেল রেডিসনে ভোট গ্রহন শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৪ জন। সালাহউদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৪ ভোট। একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নরসিংদীর পলাশ থানার সাংসদ কামরুল আশরাফ খান পোটন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ১০ জন ও সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র সহ-সভাপতি পদে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদটিতে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গেলবারের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা আব্দুস সালাম মুর্শেদী।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত সালাউদ্দিন

আপডেট টাইম : ১২:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬