পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রীকে গণধর্ষণ : গ্রেফতার ৩

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকায় সিএনজি থেকে এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে একই ইউনিয়নের হোগল ডহরী এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে সকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহির হোসেন, মামুন ও কালা মিয়া নামে তিনজনকে আটক করে পুলিশ। চারজনকে আসামি করে সদর থানা পুলিশের কাছে একটি মামলা করেছে ওই মাদরাসাছাত্রী।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, সদরের দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়ার নিজ বাড়ি থেকে বুধবার সকালে রকিমপুর বোনের বাড়ি বেড়াতে যায় ওই মাদরাসাছাত্রী। একইদিন বিকেলে বোনের বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। এ সময় বশিকপুর মাদরাসা এলাকায় পৌঁছলে সন্ত্রাসী জহির হোসেন, মামুন, কালা মিয়া ও আনোয়ার হোসেন সিএনজি অটোরিকশার গতিরোধ করে জোরপূর্বক মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ওই ছাত্রীকে।

পরে হোগল ডহরীর এলাকার একটি বাসায় তাকে আটকে রেখে রাতভর গণধর্ষণ করে তারা।

খবর পেয়ে সদর থানা পুলিশ ওই বাসা থেকে ছাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে সদর থানা পুলিশের কাছে জহির হোসেন, মামুন হোসেন, কালা মিয়া ও আনোয়ার হোসেনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, গণধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি আনোয়ারকে গ্রেফতারের অভিযান চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রীকে গণধর্ষণ : গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬