পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মন গড়া সংবাদ ফেসবুকে আর না!

ঢাকা : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নিউজ ফিডে পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার থেকে নিউজ ফিড ফর্মুলা হালনাগাদ করেছে ফেসবুক। ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় বা অতিরঞ্জিত শিরোনাম দিয়ে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়—এমন শিরোনাম বাদ দেওয়া হচ্ছে নতুন টাইমলাইনে।

ফেসবুকের গবেষক ক্রিস্টিন হেনড্রিক্স ও অ্যালেক্স পেজাকোভিচ এক ব্লগ পোস্টে জানিয়েছে, ফেসবুকের নিউজ ফিডে পরিবর্তন আনার লক্ষ্য হচ্ছে আকর্ষণীয় ও অতিরঞ্জিত শিরোনাম দিয়ে পাঠককে ভুল জায়গায় নিয়ে যাওয়া এবং আরও বিস্তারিত জানার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা পোস্টগুলোকে সরিয়ে ফেলা।

এমনটা অনেক সময় ফেসবুকে দেখা যায় যে, শিরোনাম দেয়া হলো – দেখুন, ‘এই সেই জায়গা, যেখানে গেলে আপনার নিজের সম্পর্কে ধারণা বদলে যাবে।’ কিন্তু লিংকে ক্লিক করে দেখা গেল সেই সাইটের বিজ্ঞাপন ছাড়া সেখানে আর কোন কথা নেই।

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের ক্লিকবেইট বা ক্লিক ব্যবসার পদ্ধতি সরিয়ে ফেলতে তারা কঠোর অবস্থানে। ফেসবুক এমন একটি সিস্টেম ব্যবহার করছে, যা পাঠককে বিভ্রান্তকর শিরোনামগুলো সরিয়ে ফেলবে।

হেনড্রিক্স বলেন, ফেসবুক ব্যবহারকারীরা এ ধরনের লিংক ও শিরোনাম নিয়ে অভিযোগ করেন। তাঁরা এগুলো সরিয়ে ফেলতে অনুরোধ করেন। এখন থেকে ফেসবুক ব্যবহারকারী এ ধরনের প্রতারণামূলক শিরোনামের নিউজ ফিড খুব কম পাবেন।

ফেসবুকের ভাষ্য, দুটি মূল বিষয় ধরে খবরের শিরোনামগুলো নির্ধারণ করবে ফেসবুক। একটি হচ্ছে নিউজ ফিডের সঙ্গে শিরোনামের মিল দেখে, আরেকটি হচ্ছে শিরোনাম অতিরঞ্জিত করা হয়েছে কি না, তা দেখে। এভাবে যেগুলো ফেসবুক ব্যবহারকারীকে ক্লিক করতে বাধ্য করে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেবে ফেসবুক।

ফেসবুকের নিউজফিডে বিরক্তিকর অনেককিছুই কমে যাবে বলে নতুন এই পদক্ষেপে। স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যবহার করতে এই পদক্ষেপগুলোর ব্যাপারে ফেসবুক সবসময় চিন্তাশীল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মন গড়া সংবাদ ফেসবুকে আর না!

আপডেট টাইম : ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬