অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২ কোটি টাকা আত্মসাৎ, ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে গ্রামীণ ব্যাংক থেকে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এক সেন্টার ইনচার্জকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাজধানীর সেগুনবাগিচা ও রাজশাহী পুলিশ লাইন গেইট থেকে দুদকের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের সহকারী পরিচালক ও তদন্তকা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং রাজশাহীর সজেকার সহকারী পরিচালক রিজিয়া খাতুন এসব আসামিদের গ্রেপ্তার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার ব্যবসায়ী ও মেসার্স থ্রী স্টার এন্ড কোং এর মালিক ডা. এম এ মান্নান, ইসলামী ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক, সাবেক (চাকরিচ্যুত) এসপিও শামছুদ্দিন এবং গ্রামীণ ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জের চুকিত্তি শাখার সেন্টার ইনচার্জ আবদুল কাইয়ুম।

দুদক সূত্র জানায়, মিরপুরে জনৈক আলী হোসেনের জমিতে ভবন নির্মাণের জন্য আরবান স্কাই লাইন লিমিডেট নামক একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি হয়। পরে কোম্পানির এমডির সঙ্গে ডা. মান্নান যোগসাজশ করে স্বাক্ষর জাল করে নিজেই মালিক সেজে জাল দলিল তৈরি করেন। সেই জাল দলিল ইসলামী ব্যাংকের বংশাল শাখায় মর্টগেজ রেখে ব্যাংক কর্মকর্তাদের সহযোগীতায় ১২ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৫৯১ টাকা উত্তোলন করেন।

অপর দিকে গ্রামীণ ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জের চুকিত্তি শাখা থেকে ৬ লাখ ৯২ হাজার ৬১ টাকা আত্মসাত করেছেন আবদুল কাইয়ুম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১২ কোটি টাকা আত্মসাৎ, ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬