পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিআরটিএ অনলাইন সেবায় আসছে: ১৩৬ কোটি ৭৪ লাখ টাকার প্রকল্প

ফারুক আহমেদ সুজন : যানবাহনের নিবন্ধন, মালিকানা হস্তান্তর, এনডোর্সমেন্ট, নম্বর প্লেট দেওয়া ও ড্রাইভিং লাইসেন্স নবায়নসহ যাবতীয় কাজের কর ও ফি আদায়ে অনলাইন ব্যবস্থায় যাচ্ছে সরকার। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এসব সেবা নিশ্চিত করা হবে।

এ জন্য একটি ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম’কে নিয়োগ দেওয়া হবে। এ প্রতিষ্ঠানটি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ বছর মেয়াদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে গাড়ির কর ও ফি আদায় করবে। তবে প্রতিষ্ঠানটি নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নিতে পারবে না।

গত জুলাই মাসে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৩৬ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১৩৬ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকায় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম পাঁচ বছরের জন্য বিআরটিএ’র বিভিন্ন সেবা ক্রয়ের কাজটি পেয়েছে।

“বিভিন্ন সেবা ক্রয়ের যে দর নির্ধারণ করা আছে সে অনুযায়ী প্রতিষ্ঠানটি টাকা নেবে, নির্ধারিত দরের বেশি নিতে পারবে না।”

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ক্রয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদনের ফলে বিআরটিএ যত ধরনের সেবা দিয়ে থাকে তার সবগুলোই এর (অনলাইন) অন্তর্ভুক্ত হবে।

মোস্তাফিজুর জানান, প্রস্তাবটি অনুমোদনের ফলে যানবাহনের মালিকানা বদলি, রেজিস্ট্রেশন, নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেট সার্টিফিকেট, রুট পারমিটসহ বিভিন্ন ফি অনলাইন ব্যাংকিংকের মাধ্যমে পরিশোধের সুযোগ পাওয়া যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিআরটিএ অনলাইন সেবায় আসছে: ১৩৬ কোটি ৭৪ লাখ টাকার প্রকল্প

আপডেট টাইম : ০৬:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬