অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সৌদিতে কর্মহীন বাংলাদেশি শ্রমিকদের জন্য সরকারের পদক্ষেপ

সৌদি আরবে হঠাৎ বেকার হয়ে পড়া ১৮শ বাংলাদেশি শ্রমিকের বিষয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর বিবিসির।

বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশই কাজ করে সৌদি আরবে। সৌদি অর্থনীতিতে মন্দার জেরে হাজার হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এদের মধ্যে পাকিস্তান, ভারত, ফিলিপাইনসহ বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। অনেকে মাসের পর মাসে বেতন পাচ্ছেন না।

শ্রমিকদের জন্য নির্মিত শিবিরগুলোতে তাদের দিন কাটছে প্রায় অভুক্ত অবস্থায়। সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কর্মহীন এসব শ্রমিকদের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

ইতোমধ্যেই শিবিরগুলো ঘুরে শ্রমিকদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মসীহ।

সৌদি আরবের জেদ্দা, দাম্মাম ও রিয়াদ শহরে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১৮শ শ্রমিক। এই শ্রমিকদের অনেকে সেখানে প্রায় পনের থেকে বিশ বছর ধরে কাজ করছিলেন। এখন হঠাৎ করেই এরা কর্মহীন হয়ে পড়েছেন।

গোলাম মসীহ বলেছেন, মূলত দুটি কনস্ট্রাকশন কোম্পানির অব্যবস্থাপনার কারণে শ্রমিকরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না এবং বেকার হয়ে পড়ছেন। বেকার হয়ে যাওয়া শ্রমিকদের কর্মসংস্থান যেন দ্রুত হয় সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে।

আর যদি কোনও বেকার শ্রমিক দেশে ফিরে যেতে চায় তবে তার সব ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার এমনটাই জানিয়েছেন সৌদিতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত।

দাম্মামে আশ্রয় শিবিরে বাংলাদেশের অন্তত ১৪৪ জন শ্রমিক রয়েছেন যারা হঠাৎ বেকার হয়ে পড়েছেন। তাদেরই একজন মিজানুর রহমানসহ কজন বাংলাদেশি শ্রমিক এর আগে অভিযোগ করেছিলেন যে, অভুক্ত অবস্থায় তারা দিন কাটাচ্ছেন এবং দূতাবাস থেকে কেউ তাদের খোঁজখবর নিতে আসেনি।

তবে মঙ্গলবার রাতে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বাংলাদেশ সরকার তাদের খাবার দাবারের ব্যবস্থাসহ আর্থিকভাবেও সহায়তা করছেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদিতে কর্মহীন এশীয় শ্রমিকদের অনেকেরই দিন কাটছে একবেলা খেয়ে।

শ্রমিকদের বর্তমান অবস্থা ও ভবিষ্যত নিয়ে উদ্বেগের বিভিন্ন খবর প্রকাশের পর সৌদি কর্তৃপক্ষ জানায় যে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিক, যারা সে দেশে বেকার রয়েছেন, তারা যাতে অন্য চাকরিতে ঢুকতে পারেন বা দেশ ত্যাগ করতে পারেন সে লক্ষ্যে বিধিনিষেধ শিথিল করা হবে।

সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, শ্রমিকদের নিয়ে বর্তমান এই সংকটের যেন দ্রুত সমাধান হয় সে বিষয়ে সৌদি সরকারও এখন উদ্যোগী হয়েছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সৌদিতে কর্মহীন বাংলাদেশি শ্রমিকদের জন্য সরকারের পদক্ষেপ

আপডেট টাইম : ০৭:১৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬