পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গুলশান-বনানী-বারিধারায় বিশেষ বাস ও রিকশা চলাচল শুরু

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা আবাসিক এলাকায় চালু করা হয়েছে নতুন বিশেষ বাস ও রিকশা। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। পাশাপাশি সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লেক সংলগ্ন বেশ কিছু ছোট গেট।

বুধবার (১০ আগষ্ট) গুলশানের সুটিং ক্লাব সংলগ্ন পুলিশ প্লাজার সামনে খোলা জায়গায় এক অনুষ্ঠানে নতুন বাস ও রিকশা চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদ, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান সোসাইটির সভাপতি ড. এটিএম শামসুল হুদা প্রমুখ।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পরে কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এসব এলাকায় যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং নিরাপত্তা জোরদার করতে বিশেষ রিকশা ও বাস সেবা চালুর সিদ্ধান্ত নেয় সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গুলশান-বনানী-বারিধারায় বিশেষ বাস ও রিকশা চলাচল শুরু

আপডেট টাইম : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬