অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাইবান্ধায় সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষধর সাপের কামড়ে মোঃ আনিছুর রহমান জোয়দার (৪৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়ার পথে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

আনিছুর রহমান সাঘাটা ইউনিয়নের ইটাকুড়ি গ্রামের মৃত আবদুল লতিফ জোয়াদারের ছেলে। তিনি ইটাকুড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি সাঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য।

স্থানীয়রা জানান, আনিছুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাট ভরতখালি বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠেন। মোটরসাইকেলে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়ার পথে মারা যান তিনি।

সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোশারফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ জুম্মা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬