অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মাগুরা: মাগুরায় আব্দুর রউফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের মোহন, সুরত আলী, হাসেম ও পারভেজ। এদের মধ্যে পারভেজ পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি পত্রের বরাত দিয়ে মাগুরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কামাল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে ২০১১ সালের ১৪ জুলাই দুপুরে প্রতিপক্ষের লোকজন বরালিদহ গ্রামের আহাদ মোল্লার ছেলে আব্দুর রউফকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঢাকায় নেওয়ার পথে ওই দিনগত রাতে তার মৃত্যু হয়। ঘটনার দু’দিন পর ১৬ জুলাই নিহত আব্দুর রউফের ছেলে রিপন মোল্লা আটজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আট আসামির নামেই আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে এদের মধ্যে চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬