পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গ্যাসের দাম বাড়ালে বিএনপি মেনে নেবে না

ডেস্ক : নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেছেন, আবারও গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ তা মানবে না। জনগণের দল হিসেবে বিএনপিও তা মানবে না।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন এ কথা বলেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রতিবছরের মতো এবারও হজ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্য মতে, ১৫টি হজ ফ্লাইট এরই মধ্যে বাতিল হয়ে যাওয়ায় সাত হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি দাবি করেন, জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি। তারা এদের লালন পালন করে আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করেছে। খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে বেশি সময় ক্ষমতায় থাকার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে তাঁর অভিযোগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গ্যাসের দাম বাড়ালে বিএনপি মেনে নেবে না

আপডেট টাইম : ১১:৪৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬