পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তে বৈঠক রোববার

ডেস্ক : দেশের ৯৪ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের (এমবিবিএস কোর্স) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল রোববার বৈঠকে বসতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরে নিয়ে বৈঠকে বসা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

১৫ অক্টোবর সম্ভাব্য তারিখ হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসের সব শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো হল খালি পাওয়া যাবে না। তাই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রাথমিক দিনক্ষণ ৭ অথবা ১৫ অক্টোবর নির্ধারণ করার পরিকল্পনা করা হয়। সে ক্ষেত্রে ৭ তারিখের চেয়ে ১৫ অক্টোবর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ঘোষণার ওপর।

এ ছাড়া এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একই দিন একই সময় অনুষ্ঠিত নাও হতে পারে বলে জানা গেছে। বিষয়টিও রোববারের বৈঠকে চূড়ান্ত করা হতে পারে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ২০১৫ অনুসারে, দেশে বর্তমানে ১০০টি মেডিকেল কলেজ (সরকারি ৩০, বেসরকারি ৬৪ ও আর্মড ফোর্সেস ৬টি) ও ৩৩টি ডেন্টাল (৯টি সরকারি ও ২৪টি বেসরকারি) রয়েছে। এমবিবিএসে মোট আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯ ও বিডিএসে ১ হাজার ৮৩২টি।

এদিকে, গত ১৮ আগস্ট প্রকাশিত হয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার শুরু হবে মেডিকেলের ভর্তি প্রক্রিয়া।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তে বৈঠক রোববার

আপডেট টাইম : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬