পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে দোকানে ঢুকে গুলি করে ৫ লাখ টাকা লুট

ডেস্ক : রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় দিনদুপুরে এক বিকাশ এজেন্টের দোকানে ঢুকে গুলি করে পাঁচ লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে ভাটারার নুরেরচালা এলাকায় অবস্থিত মাসুদ এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের গুলিতে জহিরুল ইসলাম জহির (২৪) নামে ওই বিকাশ এজেন্টের কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, বেলা ১১টার দিকে তিন যুবক মাসুদ এন্টারপ্রাইজের বিকাশ এজেন্টের দোকানে প্রবেশ করে। তারা জহিরুলের দুই পায়ে গুলি করে ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা লুট করে। এ সময় ওই দোকানে রিপন নামে আরেক কাস্টমারের টাকার ব্যাগও অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।

খবর পেয়ে দোকানের মালিক ও বিকাশ এজেন্ট সেলিম খান ও স্থানীয়রা উদ্ধার করে জহিরুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

একই তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মুত্তকীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে দোকানে ঢুকে গুলি করে ৫ লাখ টাকা লুট

আপডেট টাইম : ১২:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬