পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের

ডেস্ক : ‘জেগে ওঠ দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তাঁরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে।

এক ঘণ্টার ওই মানববন্ধনে অংশ নেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের (একাংশ) মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের (একাংশ) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোল্লা জালাল, ডিইউজের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকেরা কলম সৈনিক নন, সাংবাদিকেরা বঙ্গবন্ধুর আদর্শের মাঠের সৈনিক। কোনো অপশক্তি সাংবাদিকদের প্রতিবাদ দাবিয়ে রাখতে পারবে না।

রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস করা চলবে না।’

শফিকুর রহমান বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আজকে জঙ্গিবাদ জাতি ও রাষ্ট্রকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সাংবাদিক ও মানুষ হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের

আপডেট টাইম : ১২:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬