অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মুন্সীগঞ্জে টর্নেডো শতাধিক বাড়ি লন্ডভন্ড, আহত ৪০

মুন্সীগঞ্জ: এক মিনিটের টর্নেডো লন্ডভন্ড করে দিয়েছে লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রাম। শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে।

টর্নেডোয় গাঁদিয়া বাজারে প্রায় ৫০টি দোকান এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার সকাল ৯টা ২৫ মিনিটে এই টর্নেডো আঘাত হানে। কিছু বুঝে উঠার আগেই সবকিছু লন্ডভন্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বাস্থ্য সহকারী কাজী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, এই সময় তিনি গাঁওদিয়া বাজারে তার কাজী ফার্মেসীতে ছিলেন। টর্নেডো এটিও উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া মাছ বাজার ও আজিজ মাস্টারের মার্কেটসহ বাজারের কমপক্ষে ৫০ দোকান লন্ডভন্ড হয়ে যায়।

তিনি জানান, এই টনের্ডোতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নিজে এপর্যন্ত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

মুন্সীগঞ্জে টর্নেডো শতাধিক বাড়ি লন্ডভন্ড, আহত ৪০

আপডেট টাইম : ০৩:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬