পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

কুমিল্লা নগরীর উত্তর চর্থায় এক ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নাসিমা আক্তার নামে গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকালে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নাসিমা আক্তার চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার ছনুয়া মধুখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর উত্তর চর্থা এলাকার ডা. ইমাম উদ্দিনের বাসার ভাড়াটিয়া পূবালী ব্যাংক কর্মকর্তা রেহানা আক্তারের বাসায় প্রায় চার মাস আগে গৃহপরিচারিকার কাজ নেয় নাসিমা। বিকালে ঘরে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে।

কোতয়ালী মডেল থানার এসআই মোস্তফা জানান, বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্যাংক কর্মকর্তার পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরো জানায়, অসুস্থতার কারণে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬